পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি মাসে দৈনিক রেমিট্যান্স আসছে প্রায় দেড় হাজার কোটি টাকা, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বোচ্চ প্রবাহ হিসেবে ধরা হচ্ছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ রোববার (১৭ মে) বিক্রি হচ্ছে ঈদ যাত্রার শেষ দিনের, অর্থাৎ ২৭ মে’র ট্রেনের আসনের অগ্রিম টিকিট।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির অংশ হিসেবে আজ শনিবার (১৬ মে) বিক্রি করা হচ্ছে ২৬ মে’র যাত্রার আসনের টিকিট। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে নির্ধারিত পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পর্যায়ক্রমে অনলাইনে বিক্রি করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
রাজধানীর কাঁচাবাজারগুলোতে আবারও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম। একই সঙ্গে ডিমের বাজারেও অস্থিরতা দেখা দেওয়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে প্রায় সব ধরনের সবজির দাম ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী পরিবহন সক্ষমতা দেড় গুণ থেকে দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়লে দেশের অর্থনীতি আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, অবকাঠামো, শিল্পায়ন ও রপ্তানিমুখী খাতে চীনের অংশীদারত্ব ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে
মে মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৬ দশমিক ৪ শতাংশ বেশি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনদিন আগে বিএনপি জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল বলে জানিয়েছেন ফরিদা আখতার
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের মার্কেট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (১২ মে) থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিদেশে ভিসা আবেদন করতে গেলে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে বাধ্যতামূলকভাবে কিউআর কোড সংযুক্ত করতে হবে
দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিসিভেদে মোটরসাইকেলের ওপর বছরে দুই হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কর আরোপের প্রস্তাব রাখা হচ্ছে।
বিমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের ২০২৬ সালের জানুয়ারি-মার্চ হিসাব বছরের প্রথম প্রান্তিকে মুনাফা অর্ধেকে নেমেছে