| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অগ্রণী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে মুনাফা ঋণাত্মক

  • আপডেট টাইম: 11-05-2026 ইং
  • 83392 বার পঠিত
অগ্রণী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে মুনাফা ঋণাত্মক

বিমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের ২০২৬ সালের জানুয়ারি-মার্চ হিসাব বছরের প্রথম প্রান্তিকে মুনাফা অর্ধেকে নেমেছে। তিন মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত আলোচিত কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ৩৩ পয়সা। শতকরা হিসাবে বছরের ব্যবধানে তিন মাসের মুনাফা কমার হার ৪৮ শতাংশের বেশি।

আরও পড়ুন- 

আরো ১০ ব্যাংক শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে

 রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনে সোমবার (১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ওই প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়। প্রথম তিন মাসে চলতি হিসাব বছরে অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ১৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ধনাত্মক ৮ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৫৯ পয়সা।

সর্বশেষ ২০২৫ হিসাব বছরে মুনাফা তলানীতে নামায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ না করায় লভ্যাংশ থেকে বঞ্চিত হয়েছেনবিনিয়োগকারীরা ।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪