| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় বাড়লো

  • আপডেট টাইম: 12-05-2026 ইং
  • 82279 বার পঠিত
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় বাড়লো

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের মার্কেট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার  (১২ মে) থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়েছে।

তবে এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, অতিরিক্ত আলোকসজ্জা বা অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার করা যাবে না। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বিদ্যুৎ সাশ্রয়ীভাবে কার্যক্রম পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে ক্রেতাদের সুবিধা ও ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪