| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি–জামায়াতের মত নিয়ে হয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি : সাবেক উপদেষ্টা ফরিদা

  • আপডেট টাইম: 12-05-2026 ইং
  • 82272 বার পঠিত
বিএনপি–জামায়াতের মত নিয়ে হয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি :  সাবেক উপদেষ্টা ফরিদা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনদিন আগে বিএনপি জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নয়াকৃষি আন্দোলন ও উবিনীগের (উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা) আয়োজনে হাওরে বোরো ধান বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনে করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনায় এ কথা জানান তিনি। 

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, নির্বাচনের ৩ দিন আগে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্যচুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড—এআরটি) সই হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্যচুক্তি করা হলেও বিএনপি–জামায়াতসহ বিরোধী দলগুলোর মতামত নিয়েই তা করা হয়েছিল বলে তারা কেউ এখন এ চুক্তির বিরুদ্ধে কিছু বলছে না।  চুক্তিটি বাতিল ও সংশোধন করা যাবে জানিয়ে তিনি বলেন, তবে সবার দাবি তোলা উচিত, চুক্তিটি অবশ্যই সংসদে উত্থাপন করে সংসদে আলোচনার মাধ্যমে জনগণের সম্মতি নিয়ে যেন এটা করা হয়।

আরও পড়ুন- 

বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সংক্রান্ত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এক ব্রিফিংয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের যে চুক্তি হয়েছিল, তার লাভ ক্ষতি যাচাই করে সরকার নিজস্বভাবে যাচাই করবে চুক্তিতে কোথাও রাষ্ট্রের স্বার্থ বিরুদ্ধে কিছু আছে কিনা। 


এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪