| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে বাসের চাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের ৩ জন নিহত

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 19450 বার পঠিত
বরিশালে বাসের চাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের ৩ জন নিহত

বরিশালের গৌরনদীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে বেপরোয়া গতির বাস ধাক্কা দিলে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিয়া বেগম ও তাদের শিশুকন্যা জান্নাত।

স্থানীয় সূত্রে জানা যায়, যানজটের কারণে মহাসড়কের পাশে মোটরসাইকেলটি দাঁড়িয়ে ছিল। এ সময় বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। তবে বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পরিবার নিয়ে মোটরসাইকেলে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪