| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নলছিটিতে জোড়া খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট টাইম: 29-05-2026 ইং
  • 13244 বার পঠিত
নলছিটিতে জোড়া খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার সরমহল গ্রাম থেকে দীর্ঘ ১৭ বছর ধরে পলাতক থাকা জোড়া খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম তাইজুল ইসলাম রাজু ওরফে রাজ। তিনি ওই গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, খুলনার দৌলতপুর থানায় দায়ের হওয়া একটি জোড়া খুন মামলার তিনি অন্যতম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নলছিটি থানা পুলিশের একটি দল সরমহল গ্রামে অভিযান চালায়। এ সময় একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থাকাকালে তাকে গ্রেফতার করা হয়।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম জানান, ২০০৯ সালের ২ জানুয়ারি দৌলতপুর থানায় দায়ের হওয়া ওই মামলায় পরবর্তীতে খুলনা জেলা ও দায়রা জজ আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

ওসি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪