| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝালকাঠিতে জমিজমা বিরোধ: হয়রানি ও ভয়ভীতির অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম: 25-05-2026 ইং
  • 20445 বার পঠিত
ঝালকাঠিতে জমিজমা বিরোধ: হয়রানি ও ভয়ভীতির অভিযোগে সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের এক অবসরপ্রাপ্ত কর্মচারী ও তার ছেলের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিরোধে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নলছিটি উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা বিধবা নারী জাহানারা বেগম।

সোমবার (২৫ মে) সকালে ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

জাহানারা বেগম বলেন, ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী এবং নলছিটি উপজেলার নাঙ্গুলি গ্রামের বাসিন্দা আঃ ওহাব মল্লিক ও তার ছেলে হিরন মল্লিক দীর্ঘদিন ধরে তাদের ওয়ারিশ সূত্রে পাওয়া জমিজমা নিয়ে অযৌক্তিক মামলা দিয়ে হয়রানি করে আসছেন।

তিনি জানান, তার স্বামী মরহুম আবুল কালাম হাওলাদার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে চিকিৎসার ব্যয় মেটাতে ওয়ারিশ সূত্রে পাওয়া জমির একটি অংশ বিক্রি করতে চেয়েছিলেন। তবে তার ননদ হেনারা বেগম ও তার স্বামী ওহাব মল্লিক এতে বাধা দেন এবং বিষয়টি আদালতে নিয়ে যান।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মামলা ও প্রভাব খাটিয়ে তাদের সম্পত্তি ভোগদখল থেকে বঞ্চিত রাখা হয়েছে। এমনকি চলমান ভূমি জরিপ কার্যক্রমেও তার সন্তানদের নামে জমি রেকর্ড করতে বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

জাহানারা বেগমের অভিযোগ, ওহাব মল্লিক ও তার ছেলে হিরন মল্লিক বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করছেন এবং তাদের জমির কাছে যেতে দিচ্ছেন না।

এ অবস্থায় পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলের সুযোগ দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪