| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টানা বৃষ্টিতে ঈদের বাজারে ভাটা, খেয়া পারাপারেও দুর্ভোগ

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 17107 বার পঠিত
টানা বৃষ্টিতে ঈদের বাজারে ভাটা, খেয়া পারাপারেও দুর্ভোগ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে পবিত্র ঈদুল আজহার একদিন আগে সকাল থেকে টানা বৃষ্টিতে জনজীবনে দেখা দিয়েছে ভোগান্তি। বুধবার (২৭ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে শহরের বাজার, সড়ক ও খেয়াঘাট এলাকায় মানুষের উপস্থিতি কম দেখা গেছে।

ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটায় সাধারণত বাজারে ভিড় থাকলেও টানা বৃষ্টিতে অনেকেই ঘর থেকে বের হতে পারেননি। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষও ভিজে দুর্ভোগে পড়েছেন।

শহরের বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

এদিকে খেয়া পারাপারেও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃষ্টির মধ্যেই পারাপারের জন্য অপেক্ষা করতে দেখা গেছে সাধারণ মানুষকে।

গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪