| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘কিচেন কেবিনেট’ প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করলেন আসিফ

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 3780 বার পঠিত
‘কিচেন কেবিনেট’ প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করলেন আসিফ

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে ওঠা আলোচনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তিনি কথিত ‘কিচেন কেবিনেট’-এর সদস্য ছিলেন না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রক্রিয়ায় নিজের কোনো সম্পৃক্ততার কথাও অস্বীকার করেন তিনি।

এর আগে সাবেক উপদেষ্টা এম তৌহিদ হোসেন এক সাক্ষাৎকারে দাবি করেন, অন্তর্বর্তী সরকার পরিচালনায় একটি ‘কিচেন কেবিনেট’ সক্রিয় ছিল এবং প্রতি মঙ্গলবার যমুনায় এর বৈঠক হতো। তার এই মন্তব্যের পরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা ও বিতর্ক—এই ‘কিচেন কেবিনেট’-এ কারা ছিলেন।

এই প্রসঙ্গেই বিভিন্ন মহলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামও উঠে আসে। তবে তিনি তা স্পষ্টভাবে নাকচ করে দেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। পাশাপাশি তিনি দাবি করেন, ওই চুক্তি নিয়ে সিদ্ধান্ত গ্রহণে তার কোনো ভূমিকা ছিল না।

এছাড়া তিনি অভিযোগ করেন, তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির পরামর্শ অনুযায়ী অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপাচ্ছেন। তার ভাষায়, এ চুক্তির সঙ্গে তারেক রহমানের সম্পৃক্ততা রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি আরও মন্তব্য করেন, চুক্তি সংশোধন বা বাতিলের সিদ্ধান্ত সংশ্লিষ্ট পক্ষ চাইলে নিতে পারে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ এমন চুক্তি বাতিল করেছে বলেও উল্লেখ করেন।

হাফিজ/ আয়না নিউজ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪