| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার

  • আপডেট টাইম: 23-01-2026 ইং
  • 121490 বার পঠিত
শিশু নির্যাতনের ঘটনায়  স্কুলের  ব্যবস্থাপক গ্রেপ্তার

 রাজধানীর নয়াপল্টনে ‘শারমিন একাডেমি’ স্কুলে এক শিশুকে নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। "শারমিন একাডেমি"র প্রতিষ্ঠাতা ও স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী পবিত্র কুমার।

আজ ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ পবিত্র কুমার কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। এছাড়া আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশের আরেকটি দল।

শিশু নির্যাতনের ঘটনার ভিডিওটির ব্যাপক সমালোচনার মধ্যে বৃহস্পতিবার পল্টন থানায় একটি মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান জানিয়েছেন, শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার শিশু অধিকার আইনে পবিত্র বড়ুয়া ও শারমিন জামানকে আসামি করে একটি মামলা করেছেন। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪