বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে আইনজীবী সমিতি ভবন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী জা্ননিয়েছেন, সরকারের পক্ষ থেকে এই ভবন নির্মাণ খরচ বাবদ ১৫ লাখ ও লাইব্রেরির বই কেনা বাবদ ৫ লাখ টাকা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন। এই সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ।
আরও পড়ুন-
কোচ সারোয়ার ইমরানকে স্মরণ রুবেলের
সকাল ১০টায় সড়কপথে তিনি বগুড়া পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা আক্তার ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এফএ/ আয়না