| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বৈষম্যের শিকার রংপুর : সংসদে আখতার হোসেন

  • আপডেট টাইম: 23-04-2026 ইং
  • 166 বার পঠিত
অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বৈষম্যের শিকার রংপুর : সংসদে আখতার হোসেন

উত্তরাঞ্চলের উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছে এ অঞ্চলের মানুষ এমন মন্তব্য করেছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়ার মধ্যে সরাসরি রেলপথ নির্মাণ করা হলে উত্তরাঞ্চলের যাতায়াত সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং মানুষের ভোগান্তি অনেকটাই হ্রাস পাবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে রংপুর বিভাগের মানুষকে ঢাকায় পৌঁছাতে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে। রেলপথে যাতায়াতের ক্ষেত্রে প্রায় চার ঘণ্টা অতিরিক্ত সময় লাগছে। একইভাবে সিরাজগঞ্জ থেকে বগুড়া যেতে সরাসরি রেলপথ না থাকায় নওগাঁ, নাটোর ও পাবনা ঘুরে যেতে হয়, ফলে সময় ও দুর্ভোগ দুটোই বাড়ছে।

আখতার হোসেন উত্তরাঞ্চলের অবকাঠামো উন্নয়নে সরকারের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪