| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরও ৪ র‍্যাম্প যুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

  • আপডেট টাইম: 24-01-2026 ইং
  • 124113 বার পঠিত
আরও ৪ র‍্যাম্প যুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

ঢাকার যানজট নিরসনে সড়ক পরিবহন ও সেতু বিভাগ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধা বাড়াতে নতুন করে আরও চারটি র‍্যাম্প যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। বর্তমানে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েতে ৩১টি র‍্যাম্প সচল রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টকে সরাসরি মূল এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই চারটি র‍্যাম্প নির্মাণের আগে এর কারিগরি সম্ভাব্যতা যাচাই করবে সংশ্লিষ্ট বিভাগ। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, নতুন চারটি র‍্যাম্পের সম্ভাব্য স্থানগুলো হলো

১. পূর্বাচলের ৩০০ ফিট সড়ক।

২. মহাখালী বাস টার্মিনাল এলাকা।

৩. রামপুরা, আফতাবনগর ও খিলগাঁও এলাকাকে যুক্ত করতে একটি সংযোগ।

৪. এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য একটি র‍্যাম্প।

বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান এই উদ্যোগকে স্বাগত জানালেও নতুন র‍্যাম্প যুক্ত করার আগে মূল এক্সপ্রেসওয়ের ধারণক্ষমতা যাচাই করা জরুরি বলে মন্তব্য করেছেন। 

যোগাযোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন,  লোকাল ট্রাফিক যখন এক্সপ্রেসওয়েতে উঠবে, তখন মূল অবকাঠামো তা সামলাতে পারবে কি না এবং যেখানে র‍্যাম্প নামবে, সেই নিচের সড়কের সক্ষমতা রয়েছে কিনা সেসব ডিজাইন নিয়েও পুঙ্খানুপুঙ্খ চিন্তা করতে হবে।

নগরবাসীর যাতায়াত আরও সহজ করতে এবং রাজধানীর যানজট পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব নির্ভর করছে চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই এবং নকশা অনুমোদনের ওপর।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪