| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলকে সেনা সরাতে ইমানুয়েল ম্যাক্রোঁর আহ্বান

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 599 বার পঠিত
ইসরায়েলকে সেনা সরাতে ইমানুয়েল ম্যাক্রোঁর আহ্বান

লেবানন-ইসরায়েল পরিস্থিতি নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা জোরদার করায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এবং দেশটির জনগণের প্রতি সমর্থন জানিয়ে বলেন, মানবিক সংকট মোকাবিলা ও বাস্তুচ্যুত মানুষের সহায়তায় ফ্রান্স লেবাননের পাশে রয়েছে।

একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে লেবানন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জন সম্ভব উল্লেখ করে ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন,এই সমঝোতা উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করবে এবং লেবাননের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করবে পাশাপাশি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহকে হামলা বন্ধ করতে হবে এবং রাষ্ট্রের বিকল্প শক্তি হিসেবে নিজেদের অবস্থান ত্যাগ করতে হবে।

আরও পড়ুন-  

হামলায় ক্ষতিগ্রস্ত স্কুলের মেরামত করেছে ইরান


ফরাসি প্রেসিডেন্ট ইসরায়েলকে লেবাননের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ ও লেবাননের পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের উপস্থিতি এবং নতুন সামরিক নিয়ন্ত্রণ রেখা তৈরির কারণে এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪