| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ মুক্তে ৩০ দেশের বৈঠক লন্ডনে

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 1001 বার পঠিত
হরমুজ মুক্তে ৩০ দেশের বৈঠক লন্ডনে

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মুক্ত করা এবং সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় বের করতে ৩০টিরও অধিক সংখ্যক দেশ ফ্রান্স এবং যুক্তরাজ্যের উদ্যোগে আজ বুধবার থেকে ২ দিনের বৈঠকে বসছে। 

অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক পরিকল্পনাবিদ, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনা কর্মকর্তাদের উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে ১২টির বেশি দেশ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ ও সুরক্ষিত রাখতে ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বাধীন এ আন্তর্জাতিক মিশনে যোগ দিতে ইচ্ছুক। রয়টার্স জানিয়েছে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাছ্যের প্রায় ৫০টি দেশ হরমুজ ইস্যুতে যুক্তরাজ্য-ফ্রান্স নেতৃত্ত্বাধীন প্রস্তাবিত আন্তর্জাতিক মিশনের সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

আরও পড়ুন- 

কামরাঙ্গীচরের আগুন নিয়ন্ত্রণে

ইউরোপীয়রা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থনে ‘এগিয়ে না আসায়’ ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তার আর মিত্রের প্রয়োজন নেই। এই বক্তব্যের পর ওয়াশিংটনকে বার্তা দিতে গত সপ্তাহে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি অনলাইন ভিডিও কনফারেন্সের আয়োজন করে এবং সেখানে যোগ দেয় প্রায় ৫০টি দেশ। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করে বলা হয় গত সপ্তাহের ভিডিও কনফারেন্সের ফলাফল লন্ডনের এই বৈঠক।

“ দু’দিন ব্যাপী বৈঠকের প্রধান উদ্দেশ্য ও কাজ হলো, হরমুজে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা করা এবং একটি স্থায়ী যুদ্ধবিরতিকে সমর্থনের জন্য কূটনৈতিক ঐকমত্যকে একটি যৌথ পরিকল্পনায় রূপান্তর করা ” বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪