| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগুনে পুড়লো ৯ ব্যবসা প্রতিষ্ঠান

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 609 বার পঠিত
আগুনে পুড়লো ৯ ব্যবসা প্রতিষ্ঠান

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে গভীর রাতে বাজারে স্থানীয় ব্যবসায়ী সঞ্জিত রায়ের মালিকানাধীন একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাতে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টায় এ দুর্ঘটনা ঘটে।

চফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়,রেস্টুরেন্টটিতে গভীর রাতে হঠাৎ আগুন জ্বলে ওঠায় মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তবে একপর্যায়ে রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে আগুনের তীব্রতায় কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। ফলে তিনটি মুদি দোকান, একটি ইলেকট্রনিক দোকানসহ মোট ৯টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। 

আরও পড়ুন- 

নিগার সুলতানা জ্যোতি দল এবার হেরে গেল

ফায়ার সার্ভিস খবর পেলেও যাতায়াতের প্রতিবন্ধকতার কারণে সেখানে পৌঁছাতে না পারায় স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪