| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে গ্রামপুলিশ সদস্যের আত্মহত্যা, তদন্তে পুলিশ

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 709 বার পঠিত
নাটোরে গ্রামপুলিশ সদস্যের আত্মহত্যা, তদন্তে পুলিশ

নাটোরের লালপুরে পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে আল-আমিন বিশ্বাস (পলাশ) নামে এক গ্রামপুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত আল-আমিন বিশ্বাস উত্তর লালপুর গ্রামের মৃত হুমায়ুন বিশ্বাসের ছেলে এবং লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক দফাদার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জান্নাতুল ফেরদৌস নামের এক তরুণীর সঙ্গে আল-আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে মাঝেমধ্যেই পারিবারিক অশান্তি দেখা দিত। দীর্ঘদিনের মানসিক চাপ ও পারিবারিক বিরোধের জেরে ভেঙে পড়েন তিনি। পরে গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে নিজ বসতঘরের ভেতরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। 

ঘটনার পর রাতেই স্থানীয়রা পুলিশকে খবর দিলে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪