অনন্ত জলিল ও বর্ষা বাংলাদেশের আলোচিত তারকা জুটি আবারও একসঙ্গে হাজির হচ্ছেন নতুন একটি কাজে। নতুন বিজ্ঞাপনচিত্রে এবার তাদের দেখা যাবে তাদের বাস্তব জীবনের গল্প নিয়ে। পরিচালক হিরু খান নির্মিত বিজ্ঞাপনচিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে। অনন্ত জলিল কাজটি নিয়ে বলেন, নির্মাতাসহ সবার আন্তরিকতা ছিল কাজটি নিয়ে আর অনেক দিন পর ভালো একটি কাজ করলাম যা দর্শকের ভালো লাগবে।
আরও পড়ুন-
লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রেশার কুকারের প্রিমিয়ার আজ
নির্মাতা সূত্রে জানিয়েছে, অনন্ত-বর্ষার বাস্তব জীবনের গল্পকে এই বিজ্ঞাপনচিত্রে তুলে ধরা হয়েছে। এতে ব্যক্তিগত সম্পর্কের নানা দিকের পাশাপাশি জনপ্রিয় জুটি হিসেবে তাদের রসায়নও ভিজ্যুয়ালভাবে উপস্থাপন করা হবে। বিজ্ঞাপনচিত্রটিতে অনন্ত-বর্ষা ছাড়া আরো অভিনয় করেছেন দ্বীন ইসলাম, প্রিয়াঙ্কা পিউ, তন্ময় সূর্য, শোভব,পারভেজ আনোয়ার, শুভ ও ফয়সাল।
এফএ/ আয়না