| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 328 বার পঠিত
সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সন্তানসহ দুপুর ১২টায় মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করলে বিচারক মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

আরও পড়ুন-    

রাজশাহী ও নাটোরে দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ

প্রয়োজনীয় কাগজপত্রে বিচারকের সই বাকি থাকায় জামিন মঞ্জুর হলেও তাৎক্ষণিক মুক্তি সম্ভব না হওয়ায় মা ও শিশুকে এক রাত কারাগারেই কাটাতে হয়। পরে বুধবার সকালে জামিন সংক্রান্ত নথিতে সই সম্পন্ন হলে দ্রুত তা কারাগারে পাঠানো হয় এবং আনুষ্ঠানিকতা শেষে তাদের মুক্তি দেওয়া হয়।


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪