| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক সেনাপ্রধানের ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম: 25-01-2026 ইং
  • 123525 বার পঠিত
সাবেক সেনাপ্রধানের  ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎দুর্নীতির অভিযোগ থাকায় দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন‎ সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। 

সহকারী পরিচালক সাজ্জাত হোসেন দুদকের পক্ষে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনে বলেন,  বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সহযোগী হিসাবে তার ভাই আনিস আহমেদ দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্ত ব্যাক্তির বিদেশ গমন রহিত করা আবশ্যক।


উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নমে ও তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন ব্যংক ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাই-এ ব্যবসা পরিচালনা ও বাড়ি ক্রয়ের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪