| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কৃষি ছাড়া উত্তর দেব না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম: 25-01-2026 ইং
  • 123473 বার পঠিত
কৃষি ছাড়া উত্তর দেব না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিং শেষে এ ঘটনা ঘটে।

ব্রিফিং শেষে উপদেষ্টা সাংবাদিকদের কাছে জানতে চান, কারও কোনো প্রশ্ন আছে কি না। এ সময় একজন সাংবাদিক যশোরে ঘটে যাওয়া উক্ত ঘটনার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান।

জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, না, আমি কৃষি ছাড়া কোনো প্রশ্নের উত্তর দেব না।

এ সময় আরেক সাংবাদিক উল্লেখ করেন যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাও। উত্তরে তিনি বলেন, “স্বরাষ্ট্রের সময় আমি আলাদা করে ডাকব।”

এক পর্যায়ে একজন সাংবাদিক ‘দায়বদ্ধ সাংবাদিকতা’র কথা উল্লেখ করলে উপদেষ্টা বলেন, না, আমি দায়বদ্ধ না। আজকে আমি কৃষির জন্য ডেকেছি। কৃষি ছাড়া কোনো বিষয়ে বলব না। আপনারা কৃষির ওপর প্রশ্ন করেন। যেহেতু কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না, এগুলোই আসল সমস্যা।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছাত্রলীগ-আওয়ামী লীগের ভেতরে জামিন দেওয়া নয়, আমরা ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে। এরপরও তিনি সাংবাদিকদের কৃষি সংক্রান্ত প্রশ্ন করতে বলেন।

তবে সাংবাদিকরা পুনরায় যশোরের ঘটনার বিষয়ে প্রশ্ন করলে কোনো উত্তর না দিয়ে ব্রিফিং কক্ষ ত্যাগ করেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪