| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রায়ে আমরা অসন্তুষ্ট: চিফ প্রসিকিউটর

  • আপডেট টাইম: 26-01-2026 ইং
  • 122932 বার পঠিত
রায়ে আমরা অসন্তুষ্ট: চিফ প্রসিকিউটর

রাজধানীর চানখারপুলে ২০২৪ সালের ৫ আগস্ট ছয়জনকে হত্যা মামলায় দেওয়া রায়ের বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২৬ জানুয়ারি) রায় ঘোষণার পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আদালতের দেওয়া সীমিত সাজা ন্যায়বিচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তারা এর বিরুদ্ধে আপিল করবেন।

চিফ প্রসিকিউটর বলেন, সুজন গুলি করার সময় উচ্ছ্বাস প্রকাশ করেছিল, তবে কনস্টেবল হওয়ায় ঊর্ধ্বতনের আদেশ মেনে চলতে বাধ্য ছিল। আদালত তাকে সেই কারণে সীমিত সাজা দিয়েছেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই সাজা বার্তা দেয় যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো বেআইনি নির্দেশ মানতে বাধ্য নন। নির্দেশ মানলে আদালত ছাড় দেবে না।

প্রসঙ্গত, মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনার সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুলের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া পুলিশ কর্মকর্তা ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার ওসি আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল সুজন হোসেন, নাসিরুল ইসলাম ও ইমাজ হোসেনকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় দিয়েছেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪