| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিমান্ডে প্রশ্নফাঁসকাণ্ডের গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম

  • আপডেট টাইম: 26-01-2026 ইং
  • 122906 বার পঠিত
রিমান্ডে  প্রশ্নফাঁসকাণ্ডের গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম

বিসিএসের প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে দুর্নীতি দমন কমিশন  দুদকের দায়ের করা মামলায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ সোমবার এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা  জিজ্ঞাসাবাদের জন্য তার সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

গত বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক আল আমিন সিয়ামকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত আসামীর  উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজ ২৬ জানুয়ারি দিন ধার্য করেন। 

রিমান্ড বাতিল চেয়ে সিয়ামের আইনজীবী তৌহিদুল ইসলাম রিমান্ডের বিপক্ষে এবং  দুদকের আইনজীবীদের মধ্যে পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম সিয়ামের রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪