| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় চুক্তির চলমান প্রক্রিয়া বৈধ: হাইকোর্ট

  • আপডেট টাইম: 29-01-2026 ইং
  • 116179 বার পঠিত
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় চুক্তির চলমান প্রক্রিয়া বৈধ: হাইকোর্ট

‘নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে’ শীর্ষক প্রতিবেদন গত বছরের ২৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে প্রকাশ পেলে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করেন। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদ এর একক হাইকোর্ট বেঞ্চ বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় চুক্তির চলমান প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করায় আইনগত আর কোন বাধা থাকল না চুক্তি বাস্তবায়নে ।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আদালতে রিটের পক্ষে শুনানি করেন। আর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক করেন  রাষ্ট্রপক্ষের শুনানি।

গত ৪ ডিসেম্বর একই বিষয়ে হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন এবং বেঞ্চের অপর বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে প্রক্রিয়াটিকে বৈধ বলে মত দিলে পরবর্তীতে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি জাফর আহমেদ এর একক বেঞ্চে পাঠানো হয়।

২৫ নভেম্বর রুলের শুনানি শেষ হলে আদেশের জন্য দিন ধার্য করা হয়। এর আগে হাইকোর্ট রুল জারি করে জানতে চান, কেন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তিকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং কেন সংশ্লিষ্ট আইন ও নীতিমালা অনুযায়ী ন্যায্য ও প্রতিযোগিতামূলক পাবলিক বিডিং নিশ্চিত করার নির্দেশ দেওয়া হবে না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪