| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত: ইসি সচিব

  • আপডেট টাইম: 29-01-2026 ইং
  • 116177 বার পঠিত
শেরপুরের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত: ইসি সচিব

‘গতকাল শেরপুরে যা হয়েছে তা নিন্দনীয়। আচরণবিধি অনুযায়ী সৌহার্দপূর্ণ আচরণ করতে হবে উল্লেখ করে শেরপুরে একই মঞ্চে ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সংঘর্ষ এবং উপজেলা জামায়াত নেতা নিহতের ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং শ্রীবরদী থানার অফিসার-ইন-চার্জকে (ওসি) প্রত্যাহার করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘এ ঘটনায় প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জুডিশিয়াল ইনকোয়ার কমিটির রিপোর্টের পর।'বৃহস্পতিবার, (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন তিনি। ইসি সচিব আর বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের পাশ কার্ডের বিষয়ে ইসি সচিব বলেন, ‘সাংবাদিকদের পাশ কার্ড নতুন করে অনলাইনে আবেদনের প্রয়োজন নেই। যারা আবেদন করেন নি তাদের আবেদন সরাসরি নেয়া হবে।’


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪