| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তফসিলের পর ৪ জনের মৃত্যুর তথ্য জানিয়ে যা বললেন প্রেস সচিব

  • আপডেট টাইম: 29-01-2026 ইং
  • 116187 বার পঠিত
তফসিলের পর ৪ জনের মৃত্যুর তথ্য জানিয়ে যা বললেন প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তবে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্ত্বেও নির্বাচনী পরিবেশ বিগত সরকারের সময়ের তুলনায় ভালো রয়েছে বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, বিগত সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে সহিংসতার মাত্রা ছিল অনেক বেশি। তিনি জানান, ২০১৪ সালের আগে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত ১১৫ জন নিহত হয়েছেন। সে তুলনায় বর্তমান নির্বাচনী পরিবেশ তুলনামূলকভাবে শান্তিপূর্ণ। রাজনৈতিক দলগুলোর মধ্যেও যথেষ্ট সহিষ্ণুতা রয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে শেরপুরের শ্রীবরদী উপজেলায় জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ড প্রসঙ্গে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, ঘটনাটি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে কাজ করছে পুলিশ।

আজাদ মজুমদার আরও বলেন, এ ঘটনায় যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। পরিবার মামলা দায়ের না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও জানান তিনি। তবে ঢালাও অভিযান না চালিয়ে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করেই ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ, আমদানি নীতি অধ্যাদেশসহ মোট ১১টি অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪