| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ায় থার্মাল ড্রোন দিয়ে অভিযান, অর্ধশতাশিক বাংলাদেশি আটক

  • আপডেট টাইম: 30-01-2026 ইং
  • 115999 বার পঠিত
মালয়েশিয়ায় থার্মাল ড্রোন দিয়ে অভিযান, অর্ধশতাশিক বাংলাদেশি আটক

মালয়েশিয়ার চেরাসে অবৈধ অভিবাসীদের ধরতে এবার অত্যাধুনিক থার্মাল ড্রোন ব্যবহার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার রাতে তামান ইমাস এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ২১৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৫৬ জন।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের অপারেশন ডেপুটি ডিরেক্টর জেনারেল দাতুক লোকমান এফেন্দি রামলি জানিয়েছেন, বিশেষভাবে থার্মাল ড্রোনের মাধ্যমে ভবনের ছাদ বা অন্ধকারে লুকিয়ে থাকা প্রায় ১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

অভিযানটি সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত চলেছিল। এতে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে থাকা ১,০৮৭ জনের কাগজপত্র যাচাই করা হয়। আটককৃতদের মধ্যে ১৬৬ জন পুরুষ এবং ৫২ জন নারী। দেশভিত্তিক বিতরণ অনুযায়ী তাদের মধ্যে ছিলেন মিয়ানমারের ৭৮ জন, বাংলাদেশের ৫৬ জন, ইন্দোনেশিয়ার ৪৪ জন, নাইজেরিয়ার ১২ জন, নেপালের ১০ জন, ভারতের ৫ জন, শ্রীলঙ্কার ৪ জন এবং অন্যান্য দেশের ৯ জন।

অভিযান পরিচালনার জন্য দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭৯ জন ইমিগ্রেশন অফিসার এবং ১০ জন জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তা কাজ করেছেন। আটককৃতদের সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈধ নথিপত্র না থাকা, ভিসার শর্ত ভঙ্গ, অতিরিক্ত সময় অবস্থান ও ভুয়া কার্ড ব্যবহারের মতো অভিযোগে তদন্ত চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪