| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • আপডেট টাইম: 07-02-2026 ইং
  • 101973 বার পঠিত
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সিলেটে এসে পৌঁছেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচিত জনসভায় যোগ দিতে তিনি সিলেট সফরে এসেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারে আয়োজিত এক সমাবেশে অংশগ্রহণ শেষে বেলা আনুমানিক দুইটার দিকে হেলিকপ্টারযোগে তিনি সিলেট এমসি কলেজের মাঠে অবতরণ করেন।

ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তার আগমনের পর থেকেই নেতাকর্মীরা মঞ্চের চারপাশে অবস্থান নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। পাশাপাশি দলে দলে মিছিল নিয়ে তারা সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে জড়ো হচ্ছেন।

দলীয় সূত্র জানায়, আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি জাতীয় ও স্থানীয় রাজনীতি, দলের নীতি ও কর্মসূচি এবং জনগণের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

এদিকে জনসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, সভাস্থল ও আশপাশের এলাকায় পোশাকধারী ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট দায়িত্ব পালন করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪