সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন-
ট্রাইব্যুনাল-১এ জয়-পলকের বিরুদ্ধ্যে সাক্ষ্য আজ
মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় বলা হয়, সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের আগামীর সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হবে। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, সদস্যসচিব ও মুখপাত্রসহ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা ।
এফএ/ আয়না