| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাইব্যুনাল-১এ জয়-পলকের বিরুদ্ধ্যে সাক্ষ্য আজ

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 139 বার পঠিত
ট্রাইব্যুনাল-১এ  জয়-পলকের বিরুদ্ধ্যে সাক্ষ্য আজ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় পঞ্চম সাক্ষীর জবানবন্দি আজ। রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। 

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কর্মকর্তা এদিন রাষ্ট্রপক্ষের পাঁচ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন। প্রসিকিউশন ঐ ব্যক্তির নিরাপত্তার স্বার্থে তার নাম প্রকাশ করেনি। আসামিপক্ষের আইনজীবীরা প্রথমে চার নম্বর সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তার জেরা সম্পন্ন করবেন  বলে জানা গেছে।

এ মামলার দুই আসামির মধ্যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম পলাতক আসামি  সজীব ওয়াজেদ জয়ের হয়ে আইনি লড়াই লড়ছেন ।

আরও পড়ুন- 

কাল পৈতৃক ভিটায় পা রাখবেন প্রধানমন্ত্রী

তাদের বিরুদ্ধ্য প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ হলো- ২০২৪ সালের ১৪ জুলাই রাতেজয়ের নির্দেশে পলক ফেসবুকে উসকানি দিলে এর পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী। এছাড়া ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনার পাশাপাশি একইসঙ্গে হত্যায় সহায়তায় পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনীর হামলায় শহীদ হন রাসেল, মোসলেহ উদ্দিনসহ ২৮ জন। এছাড়া তারা উত্তরায় ৩৪ জনকে হত্যায় সহায়তায় তিন নম্বর অভিযোগ অভিযুক্ত হন ।

গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ আমলে নিয়ে একই আদালত চলতি বছরের ২১ জানুয়ারি জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪