প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দশক পর সরকার প্রধান হয়ে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) নিজ জেলা পৈতৃক ভিটায় সফরে যাচ্ছেন। সফরকালে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশনে হিসেবে ঘোষণার পাশাপাশি থাকবে আরও বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি।
৮০ বছরের বৃদ্ধ আবদুস সাত্তার ৬৬ বছর ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা দেখাশোনায় তাঁর জীবদ্দশায় একই পরিবারের তিন সদস্যকে দেখবেন রাষ্ট্রপ্রধান হিসেবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কিশোর ও তরুণ তারেক রহমানকে দেখেছেন। এবার সেই তারেক রহমানকে দেখবেন প্রধানমন্ত্রী হিসেবে। বৃদ্ধ আব্দুস সাত্তার বলেন, প্রধানমন্ত্রীর আসবেন ভালো লাগছে। এটাই চাওয়া থাকবে দেশ ভালো চলুক।
২০০৬ সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন পৈতৃক ভিটা বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ি গিয়েছিলেন, তারেক রহমান। ২০ বছর পর পৈতৃক ভিটায় প্রধানমন্ত্রী হয়ে পা রাখবেন তারেক রহমান।
আরও পড়ুন-
৪১ বছরেই বিদায় অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপালের
নতুন প্রধানমন্ত্রীর আসার খবরে গাবতলীর মানুষের মনজুড়ে ঈদের খুশি। স্থানীয়রা বলছেন, একনজর প্রধানমন্ত্রীকে দেখতে পাবো, এটাই সবচেয়ে বড় পাওয়া। আর কোন পাওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রীর কাছে আলাদা করে কিছু চাওয়ার না থাকলেও গত দুই দশক ধরে বঞ্চিত থাকা এলাকা তাঁর হাত ধরে দেশের উন্নয়নের মূল স্রোতে মিশবে এটাই অনেকের প্রত্যাশা।
আগামীকাল একদিনের সফরে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেড়শ বছর বয়সী বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নিয়ে সফর শেষ করবেন তিনি।
বগুড়া-৬ আসনের এমপি রেজাউল করিম বাদশা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিনের প্রত্যাশা দেশের সর্ববৃহৎ পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উদ্বোধন করার পাশাপাশি প্রেসক্লাব উদ্বোধন ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ পুনর্নির্মাণ করবেন। এছাড়াও বগুড়া আদালত প্রাঙ্গণ থেকে দেশের ১৫টি জেলায় একযোগে ই-বেইলবন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী বাগবাড়িতে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
এফএ/ আয়না