| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন দেশ থেকে এক দিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 135 বার পঠিত
তিন দেশ থেকে এক দিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে একদিনে ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১৮ এপ্রিল) পৃথক তিনটি ফ্লাইটে এসব মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি ৩০টি মরদেহ এসেছে কুয়েত থেকে। কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইট (KU-5283) যোগে সন্ধ্যায় একসঙ্গে মরদেহগুলো দেশে আনা হয়।

এছাড়া মালয়েশিয়া থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (BS-316) এ ২ জন এবং লিবিয়া থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইট (QR-640) এ আরও ২ জনের মরদেহ দেশে পৌঁছায়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মৃত প্রবাসীরা স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেছেন। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।

মরদেহ দেশে পৌঁছানোর পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রতিটি পরিবারকে দাফন ও অন্যান্য খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে।

এছাড়া মৃত প্রবাসীদের পরিবার যদি অন্য কোনো আর্থিক সুবিধা বা বিমার আওতায় থাকে, তবে তা দ্রুত প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪