| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

  • আপডেট টাইম: 18-04-2026 ইং
  • 260 বার পঠিত
জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক আগামীকাল রোববার (২০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের গ্রন্থাগারে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।  

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সদস্যরা হলেন সংসদ সদস্য এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও আখতার হোসেন।

আরও পড়ুন- 

বৈদ্যুতিক খুঁটির নিচে যুবকের মরদেহ উদ্ধার

গত ২ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে পদাধিকারবলে সভাপতি করে সংসদীয় লাইব্রেরি কমিটি গঠন করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই কমিটির নাম ঘোষণা করেন। কমিটির সদস্য হিসেবে বিভিন্ন দলের ১০ জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।


এফএ/ আয়না   

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪