| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ছিল : মাহদী আমিন

  • আপডেট টাইম: 18-04-2026 ইং
  • 233 বার পঠিত
তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ছিল : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গঠন করা সরকার জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে ডাকা নতুন সরকারের প্রথম সংবাদ সম্মেলনে শনিবার (১৮ এপ্রিল) তিনি এ কথা বলেন। এই স্বল্প সময়ের মধ্যে সরকার তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তারেক রহমানের ইতিবাচক উদ্যোগে গণমাধ্যমকর্মীদের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন মাহদী আমিন। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, দায়িত্বগ্রহণের মাত্র দুই মাসের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের যে অগ্রগতি হয়েছে তা দেশে-বিদেশে বেশ প্রশংসা কুড়িয়েছে। এই দুই মাসের স্বল্প সময়ের কার্যাবলির মাধ্যমে সরকার তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে। দুই মাসে সরকার জনগণের কল্যাণার্থে নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে ৬০টি পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে ফ্যামিলী কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে, জাতীয় সংসদে ১৩৩টি বিল পাস করেছে প্রভৃতি অন্তর্ভুক্ত।

আরও পড়ুন-

৬ ম্যাচে জয়হীন কেকেআর

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন,প্রতিনিয়ত আমাদের কাজগুলো জনগণের মাঝে তুলে ধরার জন্য ভিন্ন পদ্ধতি অবলম্বনে সচিবালয়ে প্রতিনিয়ত যেসকল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেগুলো সচিবালয় থেকে জানানো হচ্ছে। এছাড়া, নির্বাচনের আগে বিএনপি যেসকল প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে বা হবে সে সম্পর্কে সেই অঞ্চলের এমপি জনগণকে অবহিত করবেন।


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪