ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে। ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত দুটি গানবোট থেকে গুলি চালানো হয়েছে বলে ব্রিটিশ নৌবাহিনীর ইউনিট ইউকেএমটিওর দাবি।
আরও পড়ুন-
এসএসসি পরীক্ষায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ নির্দেশনা
ইউকেএমটিওর ভাষ্য মতে, ওমান উপকূলের ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে হামলার ঘটনাটি ঘটেছে। গানবোট থেকে কোনো হুঁশিয়ারি বার্তা ছাড়াই গুলি চালানো হয়েছে তবে গুলিতে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্রু সদস্যরা নিরাপদে আছেন বলে ঘটনাটির সত্যতা জানিয়েছেন ট্যাংকারের ক্যাপ্টেন।
এফএ/ আয়না