| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তান কেঁপে উঠলো ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে

  • আপডেট টাইম: 18-04-2026 ইং
  • 181 বার পঠিত
পাকিস্তান কেঁপে উঠলো ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার, সোয়াত, হাঙ্গু, উত্তর ওয়াজিরিস্তান এবং চিত্রলে কম্পন অনুভূত হয়েছে। শনিবার সকালে এ ভূমিকম্পের উত্তপত্তিস্থল বা এপিসেন্টার পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের কোহ এলাকায় এবং ভু-পৃষ্ঠের ১৯৯ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন-

বাতিল ‘নীরব বহিষ্কার’

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের অধীন সংস্থা সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুসারে, ভূমিকম্পে পাকিস্তানের কোথাও থেকে এখন পর্যন্ত নিহত, আহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ আসেনি। ভৌগলিকভাবে ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের ওপর অবস্থানের কারণে ভূমিকম্প হয়ে থাকে। চলতি এপ্রিলের শুরুর দিকেই দেশটিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। 


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪