পবিত্র হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অবস্থান পালন করছেন বিশ্বের লাখো মুসল্লি। হজের খুতবা শেষে হাজিরা মঙ্গলবার (২৬ মে) জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করেন। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে নামাজ অনুষ্ঠিত হয়।
সৌদি আরবের পবিত্র আরাফার ময়দানে হজের খুতবা শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটের দিকে খুতবা পাঠ শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।
সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দান আজ (মঙ্গলবার) ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে উঠেছে। ইসলামের অন্যতম প্রধান ফরজ ‘ওকুফে আরাফা’ পালনের জন্য সেখানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো হাজি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেলাইবিহীন সাদা ইহরাম পরিধান করে তাঁরা দোয়া, জিকির ও ইবাদতে সময় কাটাচ্ছেন।
পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ধাপ ‘উকুফে আরাফা’ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৬ লাখের বেশি হাজি মঙ্গলবার (২৬ মে) আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। ভোর থেকেই হাজিরা ইবাদত, জিকির, কোরআন তেলাওয়াত ও দোয়ায় মশগুল হয়ে পড়েন। এতে পুরো আরাফাত এলাকায় সৃষ্টি হয়েছে গভীর আধ্যাত্মিক পরিবেশ।
শরিয়তের বিধান অনুযায়ী, ৮ জিলহজ মিনায় অবস্থান করে হাজিরা ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপর ৯ জিলহজ তারা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন। সেখানে এ বছরের হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।
এ বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক চিকিৎসা সেবা ও প্রযুক্তির ব্যবহার বাড়ায় গত কয়েক বছরের তুলনায় এবার মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ২১ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশের সঙ্গে একযোগে ঈদের নামাজ আদায় করা হবে। ধারাবাহিকভাবে অনুষ্ঠিত এসব জামাতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক চূড়ান্ত করা আলেম ও দায়িত্বশীলরা।
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে সারাদেশে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত টেলিভিশন, আইপি টেলিভিশন ও পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সবুজ পাতার ফাঁকে ঝুলছে থোকা থোকা আঙ্গুর। দূর থেকে দেখলে মনে হবে যেন দেশের কোনো নয়, বিদেশের কোনো আঙুর বাগান। অথচ দৃশ্যটি পঞ্চগড়ের। চা, ভুট্টা আর আলুর জন্য পরিচিত উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড় এবার পরিচিতি পাচ্ছে বাণিজ্যিক আঙ্গুর চাষের নতুন সম্ভাবনায়।
১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে
হজযাত্রীদের সেবা ও সাধারণ প্রশ্নের উত্তর দিতে ৬৯টি ভাষা সম্বলিত বিশেষ রোবটের সেবা চালু করা হয়েছে
আজ ২৫ বৈশাখ, বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী। বিশ্বজনীন বাঙালি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের অনন্য নায়ক। তিনি বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক।