ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত সপ্তাহে যখন যুক্তরাজ্য সফর করেন, ওই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার তাকে সাক্ষাৎ দেননি। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন অধ্যাপক ইউনূস।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, শ্রমিকদের কল্যাণ, তাদের সামাজিক নিরাপত্তা এবং অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য শীঘ্রই শ্রম আইন-২০০৬ সংশোধন করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পর্যটন ও বিমান পরিবহন খাতে টেকসই উন্নয়ন করতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিবর্তন জরুরি।
সংবিধানের ৭০ অনুচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত ইস্যু নিয়ে আবারও বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।
রমজানের মতো স্বস্তির না হলেও ঈদুল আজহার ঈদযাত্রা খুব খারাপ হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
ভোটের জন্য প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ লক্ষ্যে ইসি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর।
সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের জন্য ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এক লাখেরও বেশি শিক্ষককে নিয়োগ দেওয়া হবে এবারের বিজ্ঞপ্তির মাধ্যমে।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও অন্যতম প্রধান দল বিএনপি, বর্তমানে গুরুত্বপূর্ণ এই দুই পক্ষই ছাড় দিয়ে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে একমত হয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, অতি ভারি বৃষ্টির ফলে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো—চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার—এ ভূমিধসের ঝুঁকি রয়েছে।