| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাবি হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 18-03-2026 ইং
  • 51929 বার পঠিত
জাবি হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই বাংলা এ কে ফজলুল হক হলে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম অরূপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র ছিলেন।

বুধবার (১৮ মার্চ) হলের ৪১৩ নম্বর কক্ষে অরূপ রতন কনিস্কের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সহপাঠীরা মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেন।

নিহতের বাড়ি নারায়ণগঞ্জ জেলা থেকে বলে জানা গেছে। খবর পাওয়া পর্যন্ত (দুপুর ৩টা) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো প্রতিনিধি হলে উপস্থিত ছিলেন না।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪