| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 172092 বার পঠিত
যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে পেট্রোল পাম্পগুলোতে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে, যা যেকোনো সময় সারাদেশে পাম্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করছে।

রোববার (২২ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানায়, বর্তমানে কোম্পানিগুলো থেকে যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, তা দেশের ক্রমবর্ধমান চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল।

এর ফলে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে জ্বালানি নেওয়ার জন্য। এতে জনভোগান্তি ক্রমেই বাড়ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাম্পে কর্মরত শ্রমিকদের ওপরও বাড়তি চাপ তৈরি হয়েছে। দীর্ঘ সময় বিরামহীনভাবে কাজ করার অভ্যাস না থাকায় তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন।

সংগঠনটির দাবি, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এমনকি পর্যাপ্ত সরবরাহের অভাবে যেকোনো সময় সারাদেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা, যাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা যায় এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমানো সম্ভব হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪