মাদকের টাকার জন্য মাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে গাজীপুরের কালীগঞ্জে জুবায়ের হাসানের বিরুদ্ধে। সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় কালীগঞ্জ থানা পুলিশ নিহত অজুফা বেগমের (৫২) মরদেহ উদ্ধার করে। অজুফা বেগম কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের রাতকানা গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।
পুলিশ জানায়, প্রায়ই মাদকের টাকার জন্য মা অজুফা বেগমকে মারধর করত ছেলে জুবায়ের। রাতে মা ও ছেলে এক ঘরে থাকায় রাতের কোন এক সময় টাকার জন্য ছেলে তার মাকে গলা টিপে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন মাদকাসক্ত ছেলে তার মাকে গলা টিপে হত্যা করায় মরদেহ উদ্ধার করে একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।