| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

র‍্যাবের অভিযানে পেট্রোল জব্দ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম: 20-04-2026 ইং
  • 105 বার পঠিত
র‍্যাবের অভিযানে পেট্রোল জব্দ ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে অবৈধভাবে মজুদ ১০৬ লিটার পেট্রোল জব্দ করে ২ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা রোববার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেট্রোল বিক্রির সময় রাব্বি নামে এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে এবং রাব্বির দেওয়া তথ্যমতে সদর উপজেলার দূর্গাদহ বাজার এবং নওগাঁর গোবর চাপা বাজারে অভিযান চালায়।

আরও পড়ুন- 

ট্রাকের সঙ্গে ধাক্কা ক্ষতিগ্রস্ত বগির দরজা

ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যবসায়ীকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করে এবং জব্দ করা ১০৬ লিটার পেট্রোল সাধারণ জনগণের মাঝে বিতরণ করেন বলে জানিয়েছেন সরকারের জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।ওই ব্যবসায়ীকে ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করেন ভ্রাম্যমান আদালত।


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪