| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাকের সঙ্গে ধাক্কা ক্ষতিগ্রস্ত বগির দরজা

  • আপডেট টাইম: 20-04-2026 ইং
  • 135 বার পঠিত
ট্রাকের সঙ্গে ধাক্কা ক্ষতিগ্রস্ত বগির দরজা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় রেললাইনের পাশে থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত চারটি দরজা খুলে রেললাইনের পাশে পড়ে যায়। তবে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৫১ মিনিটে পটিয়া স্টেশন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে খরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার জাফর আলম জানিয়েছেন, ট্রেনটি দোহাজারী স্টেশনে থামলে চালক ও গার্ডের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, খরনা এলাকায় ট্রেনটির পাঁচটি বগির প্রায় ১০টি দরজা ক্ষতিগ্রস্ত হয়। যার মধ্যে চারটি সম্পূর্ণ খুলে মাটিতে পড়ে যায়। কিছু দরজা বগির সঙ্গে ঝুলে থাকতে দেখা গেছে। প্রায় ২৫ মিনিট বিরতির পর ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

আরও পড়ুন- 

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ২

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) রফিকুল ইসলাম বলেন, মাছবোঝাই একটি মিনি ট্রাকের সঙ্গে ট্রেনটির ঘষা লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটির          ক্ষয়ক্ষতি নিরূপণ করে সংশ্লিষ্ট ট্রাকটি শনাক্তের চেষ্টায় আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪