| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভে রাস্তায় লাখো মানুষ

  • আপডেট টাইম: 29-03-2026 ইং
  • 37691 বার পঠিত
যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভে রাস্তায় লাখো মানুষ

যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘নো কিংস’ শিরোনামে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৮০ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) দেশটির ৫০টি অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে রাস্তায় নেমে সাধারণ মানুষ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীরা জানান, যুক্তরাষ্ট্রে কোনো ব্যক্তির একচ্ছত্র ক্ষমতা গ্রহণযোগ্য নয় এই বার্তাই তারা দিতে চান।

‘নো কিংস’ আন্দোলনের আয়োজকরা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার কিছু নীতিকে ঘিরে জনঅসন্তোষ বাড়তে থাকে। বিশেষ করে বিচারবিভাগ ও প্রশাসনের ওপর অতিরিক্ত প্রভাব বিস্তারের অভিযোগ তুলে আন্দোলনকারীরা তাকে “রাজতান্ত্রিক আচরণ”-এর সঙ্গে তুলনা করেন।

এর আগে গত বছরের অক্টোবরেও একই নামে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। তবে এবারের অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় প্রায় ১০ লাখ বেশি বলে দাবি করা হয়েছে।

বিক্ষোভকারীদের প্রধান অভিযোগগুলোর মধ্যে রয়েছে অভিবাসন নীতি কঠোর করা, গণহারে প্রবাসীদের আটক ও বহিষ্কার, গর্ভপাত বিষয়ে বিধিনিষেধ আরোপ এবং পরিবেশ সংক্রান্ত নীতিতে পরিবর্তন। এসব ইস্যুতে সাধারণ মানুষের ক্ষোভই এই আন্দোলনের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের বড় আকারের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশে ক্রমবর্ধমান বিভাজনের ইঙ্গিত দেয় এবং ভবিষ্যতে তা আরও তীব্র হতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪