| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরাকের জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা

  • আপডেট টাইম: 30-03-2026 ইং
  • 36069 বার পঠিত
ইরাকের জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে সমর্থনের জন্য ইরাকের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

ইরানি গণমাধ্যম রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে বলে এএফপির বরাত দিয়ে করা এক প্রতিবেদনে উল্লেখ করেছে এনডিটিভি।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ইরাকের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিশেষভাবে গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানির উল্লেখ করেছেন, যাঁরা তেহরানের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।

সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, শিয়া দল ইসলামিক সুপ্রিম কাউন্সিল অব ইরাক এবং বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর এই বার্তাটি প্রকাশ করা হয়। যদিও বার্তাটি কীভাবে পাঠানো হয়েছে, তা স্পষ্টভাবে জানানো হয়নি।

খামেনির শারীরিক অবস্থা নিয়ে আগে থেকেই জোর জল্পনা চলছিল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, তিনি বিমান হামলায় আহত হলেও এখন সুস্থ হয়ে উঠছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪