| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাইফার তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট টাইম: 30-03-2026 ইং
  • 35643 বার পঠিত
হাইফার তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় অবস্থিত বাজান তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। হামলার পরপরই শোধনাগারটিতে আগুনের সূত্রপাত হয় এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়তে দেখা গেছে বলে জানিয়েছে  ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়েছে, ইরান গত ১৯ মার্চ এই হামলা চালায়। তেহরানের জ্বালানি অবকাঠামোর ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই ক্ষেপণাস্ত্র আঘাত হানা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও, যা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা যাচাই করেছে, তাতে দেখা যায়—হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার এলাকা থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। এতে করে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে এর আগে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশ ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় আঘাত হানে। রোববার সংঘটিত ওই ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও কারখানাটিতে আগুন ধরে যায়। এতে বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা ও দমকল বাহিনী কাজ করছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪