| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলা

  • আপডেট টাইম: 31-03-2026 ইং
  • 161482 বার পঠিত
দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি)। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরা।

কুয়েত নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে কেপিসি এই ঘটনাকে ইরানের ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলা হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি জানায়, হামলার সময় ট্যাংকারটি সম্পূর্ণ তেলে ভর্তি ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার ফলে জাহাজটির কাঠামো বা হালে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং পরবর্তীতে এতে আগুন ধরে যায়। এতে আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা পরিবেশের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে।

এদিকে দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ট্যাংকারটিতে থাকা ২৪ জন নাবিক সবাই নিরাপদ রয়েছেন। তবে জাহাজে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি এবং তা নেভাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪