| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী অর্থবছর থেকে সারাবছর কর রিটার্ন জমার সুযোগ

  • আপডেট টাইম: 31-03-2026 ইং
  • 159837 বার পঠিত
আগামী অর্থবছর থেকে সারাবছর কর রিটার্ন জমার সুযোগ

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে সারাবছরই আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে অর্থবছরের প্রথম প্রান্তিকে রিটার্ন দাখিল করলে করদাতাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় অংশীজনদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি অর্জিত হবে বলে আশা করা হচ্ছে। তবে বর্তমানে কর অব্যাহতির পরিমাণ বেশি থাকায় রাজস্ব আয় প্রত্যাশিত হারে বাড়ছে না। এ কারণে আসন্ন বাজেটে কর অব্যাহতি কমানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, করের হার বাড়ানো হবে না; বরং করের আওতা বাড়ানো হবে। ট্যাক্স লিকেজ বন্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং সুশাসন নিশ্চিত করতে সৎ কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে গোয়েন্দা কার্যক্রম জোরদার করে কর ফাঁকিবাজদের চিহ্নিত করার কাজ চলছে।

বৈঠকে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব বিজ্ঞাপন আয়ের ওপর বর্তমান ১৫ শতাংশ উৎসে কর ও আগাম কর কমানোর দাবি জানায়। পাশাপাশি নিউজপ্রিন্ট আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ কর সম্পূর্ণ অব্যাহতিরও আহ্বান জানানো হয়।

আলোচনায় অংশীজনরা কর ব্যবস্থার আধুনিকায়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪