| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউ ইয়র্কে ট্রাক চাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু

  • আপডেট টাইম: 31-03-2026 ইং
  • 32347 বার পঠিত
নিউ ইয়র্কে ট্রাক চাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে ময়লার ট্রাকের ধাক্কায় নিশাত জান্নাত (১৯) নামে এক বাংলাদেশি তরুণীনিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) রাত প্রায় ১২টার দিকে উডসাইড এলাকার রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২তম সড়কের সংযোগস্থলে এ ঘটনা ঘটে।

নিশাত জান্নাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। কাজ শেষে তিনি রাতে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। 

পুলিশ জানায়, রাত ১১:৫৫ মিনিটে জেব্রা ক্রসিং পার হওয়ার সময় ‘রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস’ কোম্পানির একটি বড় ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকটি ডানদিকে মোড় নিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ইএমএস কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

নিশাতের বোন নওশিন জানান, রাতে দেরি হওয়ায় তিনি ফোনের লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছান এবং সেখানে পুলিশ দেখেন।

নওশিন বলেন, “নিশাত ছিল অত্যন্ত আশাবাদী একজন মানুষ। সে সবসময় মানুষকে সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখতে বলত।” নিশাত তার ৯ ও ৪ বছর বয়সী দুই ছোট বোনকে রেখে গেছেন।

ট্রাকটির ৩৮ বছর বয়সী নারী চালক ঘটনাস্থলেই ছিলেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪