| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত থেকে এসেছে আরও ৭ হাজার টন ডিজেল

  • আপডেট টাইম: 31-03-2026 ইং
  • 32302 বার পঠিত
ভারত থেকে এসেছে আরও ৭ হাজার টন ডিজেল

দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ভারত থেকে ৭ হাজার টন ডিজেলের নতুন চালান পৌঁছেছে। পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী জানান, মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় এই চালান ডিপোতে পৌঁছেছে।

তিনি আরও জানান, শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল বাংলাদেশে আসা শুরু করে। ১৪৬ ঘণ্টার যাত্রাপথ শেষে মঙ্গলবার সকাল ৯টায় এটি ডিপোতে পৌঁছায়।

এর আগে মার্চ মাসে তিন ধাপে মোট ১৫ হাজার টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছেছিল। সর্বশেষ ৭ হাজার টন চালানসহ মার্চ মাসে ভারতের থেকে মোট ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই আমদানি অব্যাহত রাখছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪